জামালপুরে ইজিবাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন চারজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চল এলাকায় টাঙ্গাইল–জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)। বাকি আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার পলি ও চাঁন মিয়াসহ আরেকজন মারা যান।নিহত আরিফার স্বজনরা জানান, অনার্স ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য তার ছেলেকে নিয়ে অটোরিকশা করে কলেজে যাচ্ছিলেন। ইপিজেড এলাকায় অটোরিকশা পৌঁছালে সড়ক দুর্ঘটনায় আরিফা মারা যান। তার পাঁচ বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক
ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস

বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি
যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির Read more

রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু
রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিন বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৯ Read more

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে তাদের সাথে যোগ দিয়েছে। বেইজিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন