অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় তার। বর্তমানে তিনি সিডনির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে শনিবার (২৫ অক্টোবর) ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। অ্যালেক্স কেয়ারির ক্যাচ নিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েন শ্রেয়াস। ক্যাচটি নিখুঁতভাবে ধরলেও সঙ্গে সঙ্গেই বাঁ পাশের পাঁজরে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। ড্রেসিংরুমে ফেরার পর ব্যথা বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।একটি সূত্র জানিয়েছে, ‘হাসপাতালে পরীক্ষায় শ্রেয়াসের অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সংক্রমণ রোধে এবং অবস্থা পর্যবেক্ষণের জন্য অন্তত দুই থেকে সাত দিন নিবিড় পরিচর্যায় রাখা হবে।’ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, আইয়ারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। দলের চিকিৎসক ও ফিজিওর তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চোটের প্রকৃতি বিবেচনায় তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।৩০ বছর বয়সী এই ব্যাটার কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত তাকে সিডনির হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে অন্তত এক সপ্তাহ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়াআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি
ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি

চলতি বছর ঈদুল আজহায় দেশে ৯১ লাখ ৩৬ হাজার পশু কোরবানি করা হয়েছে। তবে, অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার Read more

বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। বাস্তব Read more

বাঘায় ‘ফুড লাভার’ দোকানে ফিল্মি স্টাইলে হামলা ৩ জন গ্রেফতার
বাঘায় ‘ফুড লাভার’ দোকানে ফিল্মি স্টাইলে হামলা ৩ জন গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলার থানা মোড় এলাকায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে শনিবার বিকেলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে Read more

পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই ঐক্যের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার রামপুরা ব্রিজ Read more

কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ‘ক্রসফায়ারে’ নিহত ছাত্রশিবিরের তৎকালীন উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন পাটোয়ারী হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন