কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চকরিয়া পৌর শহরের নিকটবর্তী মাতামুহুরি সেতুর দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।নিহত গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর-হাজিয়ান এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয় দীঘির পাড়ে টমটম (ইজিবাইক) এর ব্যবসা পরিচালনা করতেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কুপিয়ে মুমূর্ষু অবস্থায় গিয়াস উদ্দিন রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সেখানেই তার মৃত্যু হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমির বিরোধ ও মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার
রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কাফ্রিখার এলাকার একটি Read more

২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা
২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা

পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু হবে না জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতীয় গণতন্ত্রের ভীত ধ্বংস করেছে ডাবল ইঞ্জিন সরকার। Read more

নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বহু বছর Read more

হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫’ উদযাপিত হচ্ছে।জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন