পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে পুরোনো ও গুরুত্বপূর্ণ সম্পর্ক খারাপ না করে এমনটি করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আগামীকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন রুবিও। এর আগে এমন মন্তব্য করেছেন তিনি। এছাড়া ভারত রাশিয়া থেকে তেল কেনা বাদ দিয়ে অন্য জায়গা থেকে নিচ্ছে বলেও দাবি করেন তিনি।মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুবিও।পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক নিয়ে ভারত উদ্বিগ্ন। এমন প্রশ্নের জবাবে রুবিও জানান, ভারত কিছু কারণে অবশ্যই উদ্বিগ্ন। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে তারা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়বেন না।তিনি বলেন, “তবে ভারতকে বুঝতে হবে আমাদের অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির একটি সুযোগ দেখছি।”“আমি মনে করি কূটনীতি এবং এটির স্বভাব নিয়ে ভারত বেশ ভালো জানে। দেখুন, ভারতের এমন কিছু দেশের সঙ্গে সম্পর্ক আছে, যাদের সঙ্গে আমাদের নেই। মানে, এটি একটি পরিপক্ক, বাস্তববাদী পররাষ্ট্র নীতির অংশ।”“আমার মনে হয় না আমরা পাকিস্তানের সঙ্গে এমন কিছু করছি না যেটি ভারতের সঙ্গে পুরোনো সম্পর্কের বদলে হচ্ছে।”সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার ইসরায়েলে ভয়ংকর ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে Read more

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর যাচ্ছেন। চলতি আগস্ট মাসের শেষ দিকে এই সফর করবেন তিনি।মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে বেইজিংয়ের Read more

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ Read more

পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’
পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’

রোববার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি বিপাকে রয়েছে এবং দলে শুদ্ধি অভিযান চালানো হবে, Read more

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার(১২ মে) সকাল পৌনে ৭ টার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন