ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার ইসরায়েলে ভয়ংকর ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ জুন) রাতে এটি তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২৪ সালের ১ অক্টোবর ইসরাইলে ইরানের আক্রমণের সময়, তারা কয়েক ডজন ‘ফাত্তাহ-১’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে, বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে।‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নামকরণ করেছিলেন।আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ‘ইসরাইল-স্ট্রাইকার’ হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময়, ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘তেল আবিবে ৪০০ সেকেন্ড।’যদিও আইআরজিসি’র দাবি, ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান ও ইসরাইলের পালটা-পালটি হামলা ভয়াবহ সংঘাতে রুপ নিয়েছে। উভয় দেশই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।  এতে দুদেশেরই বহু মানুষ হতাহত হয়েছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ
ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ

ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি দুর্গাপুরের হাট কানপাড়া বাজারের দিকে। চারপাশে যেন এক ধরনের নিস্তব্ধতা। এমনই এক সকালে, সবজি Read more

সিন্ধুকছড়ি জোনে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান
সিন্ধুকছড়ি জোনে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম Read more

টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগী
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  রোগী

ও পজেটিভ রক্তের বদলে এবি পজেটিভ রক্ত পুশ করায় আব্দুর রউফ নামের এক রোগী নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় মৃত্যুর সাথে Read more

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডের মোছনারহাট এলাকার নিজ Read more

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন