ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর, নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।এদিকে, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে সে লক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কাবস্থা জারি করা হয়।জানা গেছে, এই পথ দিয়ে চলাচলরত যাত্রীদের ছবি হত্যা-মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমনের অনুমতি দেয়া হচ্ছে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ওই মামলার আসামিরা যাতে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে দলীয় বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি Read more

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত Read more

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন Read more

খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে  'এগ্রি ব্লকেড' কর্মসূচি পালন করছেন Read more

ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের
ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন