পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে  ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।আজ সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেইট বন্ধ করে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের।সরেজমিনে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকেই সেখানে অবস্থান নেয়ার পর একপর্যায়ে অধিদপ্তরের সব গেইট বন্ধ করে দেন তারা।এতে অনেক কর্মকর্তাই অফিসে ঢুকতে পারেননি। সবশেষ দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানে দেখা গেছে শিক্ষার্থীদের। সেই দাবি আদায়ে নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের।এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।এর আগে একই দাবিতে রোববার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় শহিদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সেদিন সারা দেশের কয়েক শ’ ডিপ্লোমা শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেন। পরে ওই কর্মসূচি থেকে সোমবার ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১) ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।২) উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারির পাশাপাশি প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।৩) কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করতে হবে।৪) কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।৫) সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।৬) ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।৭) কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।৮) উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। Read more

সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত
সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত

ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা প্রায় ৭০ জন Read more

সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অপরাধে ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী। তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে Read more

সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন
সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন

নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক Read more

এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন