পবিত্র ওমরাহ পালন শেষে নিজ জেলা নোয়াখালীতে পৌঁছালেও ঘরে ফেরা হলো না ব্যবসায়ী আজাদের। বাড়ি থেকে আর মাত্র ২০ কিলোমিটার দূরত্বে নোয়াখালীর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যবসায়ী আজাদের। দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো তিন সদস্য।   নিহত আবুল কালাম আজাদ (৫৩) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং তিনি স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।রবিবার (২৬ অক্টোবর) ভোররাতের দিকে ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। এরপর মাইক্রোবাস যোগে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ গ্রামের বাড়ি ফিরছিলেন।যাত্রাপথে মাইক্রোবাসটি সোনাপুর টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। রাতে কেউ দুর্ঘটনাটি টের পায়নি। সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করে।আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে আত্নীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো কয়েক মাস বাকি। তবে তার আগেই দেশের ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ ছড়িয়ে দিতে ঢাকায় এসেছে বিশ্বকাপের সোনালী Read more

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের ভূয়সী প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের
বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের ভূয়সী প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।শুক্রবার (১৮ জুলাই) Read more

আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Read more

ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি
রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

প্রবাসীদের ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব দলের Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন