গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত আনারুল ইসলামকে (৪৫) গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, স্থানীয় জনতা এবং নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা অংশ নেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করে।বক্তারা অভিযোগ করেন, ১৮ অক্টোবর বিকালে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চার দিন পর, বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।ঘটনার পর মামলা দায়ের হলেও প্রশাসন কিংবা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এমনকি অভিযুক্ত আনারুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত আনারুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।অভিযুক্ত আনারুল ইসলাম ওই গ্রামের আব্বাস মিয়ার ছেলে এবং তিনি কৃষি পেশায় নিয়োজিত। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে বলে জানা যায়।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, ‘ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’এদিকে, এ ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের বাকলিয়া Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। কলম্বোতে ম্যাচটি Read more

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাসীদের কর্মসংস্থান ও আইনি Read more

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) Read more

উখিয়ায় কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী
উখিয়ায় কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তিতে এলাকাবাসী

উখিয়া উপজেলার গয়ালমারা-আমতলী সড়কটি কয়েক বছর ধরে বেহাল অবস্থা ছিল। দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন