লন্ডনে চিকিৎসাধীন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন সপ্তাহে পাঁচ দিন থেরাপি নিচ্ছেন। এই তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও জামাতা আরিফুল ইসলাম।জানা গেছে, ৬ মাসের বেশি সময় ধরে ব্রেন টিউমারের চিকিৎসা চলছে তার। লন্ডনে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তিনি চিকিৎসা গ্রহণ করছেন।নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে তার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শেষে আরিফুল ইসলাম জানান, শনিবার ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে ইলিয়াস কাঞ্চন টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন।অভিনেতার এক সময়কার সহ-অভিনেত্রী সোনিয়া, যিনি এখন লন্ডনে থাকেন, নিয়মিত খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাই।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৈয়দ মনজুরুল ইসলামের খ্যাতি ছিল একাধারে শিক্ষক, লেখক ও সাহিত্যিক হিসেবে
সৈয়দ মনজুরুল ইসলামের খ্যাতি ছিল একাধারে শিক্ষক, লেখক ও সাহিত্যিক হিসেবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকএবং লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। শিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয়, এক পর্যায়ে Read more

গাজায় হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করলো ইসরায়েল
গাজায় হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বৃহৎ শহর গাজা সিটিতে হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক Read more

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন

এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প
রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন