‘আমি নিজ ইচ্ছায় মৃত্যু বরণ করতেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। আমার মৃত্যুর পর দেহ আমার বাবার কাছে দিলে কৃতজ্ঞ থাকবো। আর আমার গাড়িটা আমার মায়ের কাছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো,’ আত্মহত্যার আগে এভাবেই নিজের শেষ কথাগুলো লিখেছেন রিপন কুমার মোদক (২৪)।রিপন কুমার মোদক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নামক একটি বেসরকারি কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে কর্মরত ছিলেন। থাকতেন নাটোরের সিংড়া উপজেলায়। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত সম্পর্কের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকার ভাড়া বাসায় বেশ ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।রিপনের সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি গত আড়াই বছর ধরে যশোরের একজন নার্সিং শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন। সহকর্মীরা মনে করছেন, এই হতাশার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।রিপন কুমার মোদক রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সুবলচন্দ্র মোদকের পুত্র। গত তিন মাস আগে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও হিসেবে যোগদান করে নাটোরের সিংড়ায় কর্মরত ছিলেন।প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। তারা জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৩৩ জন।শনিবার (০৫ Read more

এইচআর বিভাগে নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ
এইচআর বিভাগে নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আনোয়ার Read more

আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ
আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ

মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস Read more

নির্বাচনের আগে অবশ্যই তিন শর্ত পূরণ হতে হবে: জামায়াত আমির
নির্বাচনের আগে অবশ্যই তিন শর্ত পূরণ হতে হবে: জামায়াত আমির

নির্বাচন হওয়ার আগে ৩টি শর্ত পূরণ হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর Read more

সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা
সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা

স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় 'চিয়া সিড'। প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে এই চিয়া সিডে। প্রাচীনকাল Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন