ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা হয়েছে। যেকোনো ধরনের ভিসাধারী যাত্রীর জন্যই সৌদি আরবের এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে যারা ওমরাহ করতে সৌদি আরবে যাচ্ছেন, তাদের ইমিগ্রেশন পার হওয়ার সময় এখন থেকে অবশ্যই রিটার্ন টিকিট দেখাতে হচ্ছে। টিকিট না থাকলে কোনোভাবেই বোর্ডিং পাসে অনুমতি দেওয়া হচ্ছে না।সাঈদ মিরান নামে এক ব্যক্তি খালিজ টাইমসকে তার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানান। তিনি ওমরাহ ভিসা নিয়ে দুবাই বিমানবন্দর থেকে রিয়াদে যেতে চেয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, সৌদি আরবে গিয়ে সময় ও সুযোগ বুঝে পরে ফিরতি টিকিট কাটবেন। কিন্তু চেক-ইন কাউন্টারে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফিরতি টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া সম্ভব নয়।মিরান বলেন, ‘আমি ভেবেছিলাম মদিনাতে কয়েকদিন থেকে এরপর ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু কাউন্টার বন্ধ হওয়ার আগে আমাকে তাড়াহুড়ো করে অনলাইনে ফিরতি টিকিট কাটতে হয়, এতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। এরপর আমি চেক-ইন করতে পারি।’আমিরাতের ট্রাভেল অপারেটররা নিশ্চিত করেছেন, প্রতিটি ওমরাহ যাত্রীর ভ্রমণের তারিখ সম্পর্কে স্পষ্টতা নিশ্চিত করতে সৌদি আরব এই কড়াকড়ি আরোপ করেছে। তারা জানিয়েছেন, ভিসা বা নাগরিকত্ব নির্বিশেষে এখন সব যাত্রীর জন্যই রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক
জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা Read more

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট Read more

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) Read more

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সুপার ফোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন