ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে সড়কের পাশে গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল
সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল

পঞ্চগড়-১ (সদর–তেঁতুলিয়া–আটোয়ারী) আসনের প্রার্থী সারজিস আলমের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় আয়ের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট Read more

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে ব্যর্থ হয়ে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা

শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা। আশপাশে বেড়েছে বাতাসের গতিবেগও। এর গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশের Read more

৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়
৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

২০০১ সালে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের জন্য আগামী ৮ Read more

পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন