দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলুর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়। বিবৃতিটি লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ এলাকায় তারা হিজবুল্লাহর এক সদস্য আব্বাস হাসান কারকিকে হত্যা করেছে।তবে ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে।চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল। তবে এখন পর্যন্ত তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি আউটপোস্টে এখনো সামরিক উপস্থিতি বজায় রেখেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার Read more

যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহর
যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে—এ হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী Read more

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ Read more

নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে গলাচিপা উপজেলায় বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। Read more

ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’
ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন