অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।শুক্রবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে।আত্মপক্ষ সমর্থনে শুধু এই টুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই সরকার গঠন করুক না কেন) কোন লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি।তবে শর্ত থাকে যে, নির্বাচনের তফশিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে Read more

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার
বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ ঘাঁটিতে উচ্চ সতর্কতার জারি করা হয়। এর Read more

ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের Read more

পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন Read more

নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা
নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচন‑পরবর্তী সহিংসতা প্রতিরোধে এক সম্মিলিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন