কিশোরগঞ্জের অষ্টগ্রামে একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ ঘটনা ঘটে। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। নিহত শিশুরা হলেন, আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ভাই। ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশে মাহিন, সানিল ও মিশকাত খেলা করছিল। খেলা শেষে শিশুরা খালের পার দিয়ে বাড়িতে যাওয়ার সময় সবার অজান্তে খালের পানিতে পড়ে যায়। পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে অষ্টগ্রাম সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক জানান, তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, একসঙ্গে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি

নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং ও ফেরি করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু Read more

সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা Read more

১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় Read more

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

দেশে গত তিন মাসে বেড়েছে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন