গাজীপুরে খতিব অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে।স্থানীয় হাসাপাতাল মোড় থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়েছে।এ কর্মসূচিতে উপস্থিত হাজারো বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নিয়ে ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘একটা একটা ইসকন ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকন আর স্বৈরাচার মিলেমিশে একাকার’ ইত্যাদি স্লোগান দেন।কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়ায় খতিব মহিবুল্লাহকে পঞ্চগড়ে ইসকন সদস্যরা অপহরণ করে নির্যাতন চালিয়েছে। ভারত এখনো ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ একাধিক ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।বক্তারা আরো বলেন, ইসকনকে প্রকৃত হিন্দুরাও ঘৃণা করে। ধর্ম প্রচারের নাম দিয়ে তাদের আলাদা এজেন্ডা রয়েছে। ইসকন মানেই কিন্তু হিন্দু নয়। ধর্ম কখনো উগ্রতা শিক্ষা দেয় না। ইসকন নিজেদের সংগঠনে সদস্য করে উগ্রবাদী মনোভাবাপন্ন কর্মী তৈরি করছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতার ওপর কৌশলে আঘাত করা।ইসকন তার শুরু থেকেই একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। তারা ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গাজীপুরে ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণ এবং খতিব অপহরণের ঘটনাসহ নানা অপরাধে তাদের জড়িত থাকার অভিযোগ আছে।রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনো জঙ্গিবাদী বা ইসলামবিরোধী সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলেও প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন।মাওলানা তোফাজ্জল হক রশিদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আব্দুর রশীদ ওয়াহেদী, হেফাজতে ইসলামের নেতা মুফতি ওবায়দুল্লাহ মুহিউদ্দিন, মুফতি মো. হেলাল উদ্দিন, মুফতি শামীম হাবিবি, মুফতি মুহাম্মদ ইসমাইল, মাওলানা জহিরুল হক, মুফতি নূর মোহাম্মদ সাইফি, মাওলানা ওয়েস কুরনী, মুফতি মাওলানা কামাল উদ্দিন জাফরী, মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ, কারী কাওসার আহমেদসহ অনেকেই বক্তব্য রাখেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির

আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের Read more

আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ হংকং পরীক্ষা বাংলাদেশের।ফুটবলএশিয়ান কাপ: বাছাইপর্ববাংলাদেশ-হংকংসরাসরি, রাত ৮টা,টি স্পোর্টস ও নাগরিকবিশ্বকাপ বাছাই: ইউরোপফিনল্যান্ড-লিথুয়ানিয়াসরাসরি, রাত ১০টা,সনি স্পোর্টস Read more

মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা
মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ৪ থেকে ৫ Read more

সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন