মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রম্পকে বলেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন অভিযান অনুমোদন দিয়েছেন। এরপর তিনি ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক কার্টেলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করেন। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার মাদুরো এ মন্তব্য করেন।এএফপি বলছে, বামপন্থি নেতা মাদুরো শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে বলেন, হ্যাঁ শান্তি, হ্যাঁ চিরকাল শান্তি—দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়।মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে স্টিলথ যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত মাদক কারবারে জড়িত থাকার কোনো প্রমাণ তারা দিতে পারেনি।এএফপির হিসাব মতে, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এই অভিযানের কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে ‘শাসন পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ করেছেন।সম্প্রতি ট্রাম্প বলেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে হামলার কথাও বিবেচনা করছেন।প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক চক্র পরিচালনার অভিযোগ তুলেছেন। যদিও মাদুরো তা অস্বীকার করেছেন।ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, আমরা জানি সিআইএ ভেনেজুয়েলায় সক্রিয়। তারা হয়তো গোপন ইউনিট মোতায়েন করেছে, কিন্তু মার্কিনদের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েনের জবাবে ভেনেজুয়েলা উপকূলে সামরিক মহড়া পরিচালনা করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিদেশি জলসীমায় অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন সৌম্য
পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন সৌম্য

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সৌম্য সরকার।বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে Read more

বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে সাদাপাথরে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনের কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অপরূপ সৌন্দর্যে ভরপুর ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ১৪ জনকে Read more

সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ
সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএস সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (০৩ Read more

যৌথবাহিনীর জালে ৩ ভারতীয়
যৌথবাহিনীর জালে ৩ ভারতীয়

খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় পানছড়ির মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় Read more

সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার
সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার

নেপালে জেন-জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন