খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় পানছড়ির মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানায়।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় পানছড়ি থানার এসআই সেন্ট মিয়া বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে পানছড়ি থানায় মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃত তিনজন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুনবাজার থানার গ্রুইনাংপাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০) ও লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেনপাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বুধবার তারা পানছড়ি সীমান্ত দিয়ে ভারতে ফেরার পথে যৌথবাহিনীর চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক এবং বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করে। তাদের আধার কার্ড, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটকদের বিরুদ্ধে পানছড়ির থানায় মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।মঙ্গলবার Read more

‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’
‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত—এমন Read more

জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ
জাতীয় ক্রিকেট লিগের সূচি প্রকাশ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ সেপ্টেম্বর রাজশাহীতে শুরু Read more

জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১
সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১

নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে Read more

বসুন্ধরায় ‘গোপন’ বৈঠক: সেই জাফরিন ৫ দিনের রিমান্ডে
বসুন্ধরায় ‘গোপন’ বৈঠক: সেই জাফরিন ৫ দিনের রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন