ওয়ানডে সিরিজ শেষ হয়েছে স্পিনের দাপটে। সেই ধারাবাহিকতা নিয়েই এবার চট্টগ্রামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে ব্যর্থ ক্যারিবীয়রা এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের স্পিন বিভাগে বাড়তি জোর দিয়েছে।ওয়ানডে সিরিজে যেখানে আকিল হোসেন ও গুদাকেশ মোতি ছিলেন দলের প্রধান স্পিনার, সেখানে এবার যুক্ত হয়েছেন আরেক বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। ফলে তিন বাঁহাতি স্পিনার নিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। দলের দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস চোটের কারণে ছিটকে পড়ায় ১৪ সদস্যের স্কোয়াড নিয়েই সিরিজ খেলবে ক্যারিবীয়রা।বাংলাদেশ শেষ ওয়ানডেতে জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। তিন ম্যাচে মোট ৪৪ উইকেট পতনই ইঙ্গিত দেয়, সিরিজটি মূলত স্পিন নিয়ন্ত্রণেই ছিল।তবে নতুন সিরিজে পরিস্থিতি বদল আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, “উইকেটটা আমাদের কাছে নতুন ছিল, তবে সেটি কোনো অজুহাত হতে পারে না। দুদলই একই শর্তে খেলেছে, শুধু বাংলাদেশের ক্রিকেটাররা দ্রুত মানিয়ে নিয়েছিল। এবার চট্টগ্রামে ভালো উইকেট পেলে ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করি।”ওয়ানডে সিরিজের পর আজ (শুক্রবার) দুই দল উড়ে যাচ্ছে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার স্পিনে ভর করেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজের।ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াডশাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন