লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।প্রথম দফায় পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় হামলায় দুজনের মৃত্যু হয়। পরে দক্ষিণের নাবাতিয়াহ এলাকায় আরেক দফা হামলায় আরও দুজন নিহত হন। এর মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এনএনএ।এনএনএর খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালায়, যা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, তারা নাবাতিয়াহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে। এ ছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাতেও বোমা বর্ষণ করা হয়েছে।আইডিএফ আরও জানায়, এসব স্থাপনাগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।সূত্র : টাইমস অব ইসরায়েলএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের Read more

যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও
যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনো ‘বিপর্যয়কর’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য Read more

চকরিয়া মাতামুহুরি নদীতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
চকরিয়া মাতামুহুরি নদীতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পিংকি নামের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা Read more

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড

ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়াও অন্য ‘শত্রু’ দেশগুলোর সঙ্গেও ইরানের কোনও Read more

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

ঢাকা শহরের গণপরিবহনে স্বস্তির পরশ এনে দেওয়া মেট্রোরেলে যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার Read more

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘কিকো’, আঘাত হানবে যেখানে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ংকর ঝড় কিকো। শনিবার (০৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন