নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নে ফরিদ মিয়া (৪৪) ঘরে  আগুন লাগিয়ে পালিয়ে গেলে  স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ দ’গ্ধ হয় পাচ জন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া ( সঙ্গীতা) এলাকায় এ চাঞ্চল্যকর  ঘটনা ঘটে। আগুনে দ’গ্ধরা হলেন- ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), তার দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬) এবং শ্যালীকা সালমা বেগম (৩৪) ও শ্যালীকার ছেলে ফরহাদ (১২)।অভিযুক্ত স্বামী ফরিদ মিয়া একজন পিকআপভ্যান চালক এবং সে নেশাগ্রস্থ ব্যক্তি বলে জানায় এলাকাবাসী।‎এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া ও রিনা বেগম এর দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলে আসছিল। এসব কারণে রিনা বেগম তার বাবা বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন রাত দুই টার দিকে স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালীকার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘরের বাইরে থেকে দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী টিনের ভেড়া ভেঙ্গে ঘরের ভিতর থেকে দ’গ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। দগ্ধ সালমার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। সে রাতে তাদের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলো। আমি তার বিচার চাই।এ ব্যাপারে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক অনিক কুমার গুহ বলেন, ৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা এখনো বলতে পারছিনা, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) Read more

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে কক্সবাজার পুলিশ সুপার Read more

ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন