জামালপুরের বকশীগঞ্জে মামার বাড়ি থেকে সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের মোহাম্মদ বলাইয়ের ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, ‘ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের পলাশ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ছোটবেলা থেকে তার মামার বাড়ি নতুন টুপকারচরে তার নানির সঙ্গে থাকতো। তার বাবা ও মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।’ বৃহস্পতিবার দুপুরে নানি আসমা বেগম মামা বলাইয়ের ঘরে সুমাইয়া আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ‘প্রাথমিক তদন্তে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার
অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য লিপিকা বালা এক হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ Read more

ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর
ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর

ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা
রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল Read more

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে

তৃতীয় দিন মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন