সাম্প্রতিক সময়ে উত্থাপিত ধর্ষণের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী। পাশাপাশি অপরাধীদের ধিক্কার দিয়ে দায় শেষ না করে মুসলমান বাবা-মা ও অভিভাবকদের আত্মসমালোচনা ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি ফাঁদে ফেলে সংগঠিত ধর্ষণগুলো মুসলিম তরুণীদের জীবনের নিছক কোনো ট্র্যাজেডি নয় বরং আমাদের সামগ্রিক নৈতিক অবক্ষয়ের এক অশনিসংকেত। পাশাপাশি এটি দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এক অপচেষ্টা-ও বটে। যদি এটি কোনো অপশক্তির ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে তা গোটা দেশ ও জাতির নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য চরম এক হুমকি। প্রশাসনের রহস্যজনক নীরবতা আমাদের নাগরিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে।আজহারী বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে আমাদের আত্মসমালোচনাও দরকার—আমরা কি কেবল অপরাধীদের ধিক্কার দিয়েই দায় শেষ করছি? কেন আমাদের সন্তানরা এত সহজে প্রলোভনের ফাঁদে পড়ে? অভিভাবকরা কি জানেন তাদের সন্তান কার সঙ্গে মিশছে, কী ধরনের চিন্তায় প্রভাবিত হচ্ছে কিংবা কোন ভার্চুয়াল জগতের গহ্বরে হারিয়ে যাচ্ছে? একজন মুসলিম তরুণ বা তরুণী যদি সহজেই প্রলোভনে পড়ে ইমান ও নৈতিকতার সীমা লঙ্ঘন করে; তবে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয়—বরং আমাদের পরিবার ও গোটা সমাজের ব্যর্থতাও বটে।মুসলিম পারিবারিক জীবনে এখন আত্মনিয়ন্ত্রণ, মূল্যবোধ ও নৈতিকতার চর্চা চরম মাত্রায় অবহেলিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সন্তানদের আধুনিক শিক্ষা দিচ্ছি ঠিক-ই কিন্তু তাদের আত্মিক শক্তি, উন্নত চরিত্র ও ইমানি দৃঢ়তা গড়ে তুলতে পারছি না। উত্তর-আধুনিকতার এই কঠিন সময়ে, নৈতিকতার চর্চা ও পারিবারিক তারবিয়া ছাড়া কোথাও মুসলিম সমাজ নিরাপদ থাকতে পারবে না। তাই প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সমাজের প্রতিটি পরিবারকেই হতে হবে ইমানী চেতনা ও নৈতিকতার অভেদ্য দুর্গ। এটাই আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।রবিবার Read more

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৮

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন নারী। Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক Read more

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং নব নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা Read more

ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ভোলার মনপুরায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা Read more

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই: নাহিদ
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই: নাহিদ

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্বকক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন