আগামী ৩ থেকে ২৭ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ দিয়েগো প্লাসেন্তে। দলে স্থান পেয়েছেন ইউরোপের শীর্ষ তরুণ প্রতিভা হিসেবে স্বীকৃত দুজন ফুটবলারও।ঘোষিত দলে সবচেয়ে বেশি আলো কেড়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ গোলরক্ষক জোসে কাস্তেলাউ এবং বরুশিয়া মোনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড কান আরমান্দো গুনার। গুনার যদিও জন্মেছেন জার্মানিতে, তবুও মায়ের আর্জেন্টাইন নাগরিকত্বের কারণে তিনি খেলছেন আলবিসেলেস্তে জার্সিতে।দলে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যেই আর্জেন্টাইন পেশাদার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের মধ্যে রয়েছেন থমাস ডে মার্টিস, জেরোনিমো গোমেজ ম্যাটার এবং গ্যাস্টন বুহেইর। এছাড়া সেরা ৬০ তরুণ প্রতিভার তালিকায় থাকা মাটিয়াস সাতাসও জায়গা পেয়েছেন দলে। তবে চমক হিসেবে বাদ পড়েছেন আলোচিত তরুণ জুয়ান ক্রুজ মেজা ও অ্যালেক্স ভেরোনো।আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের তালিকাগোলরক্ষক:জোসে কাস্তেলাউ, জুয়ান ম্যানুয়েল সেন্টুরিয়ন, ভালেন্টিন রেইগিয়ারক্ষণভাগ:ফেরনান্দো ক্লোস্টার, থিয়াগো ইয়ানেজ, সিমন এসকোবার, মাটিয়াস সাতাস, মাতেও মার্টিনেজ, সান্তিয়াগো সিলভেরা, সায়েল সালাজারমিডফিল্ডার:আলেহান্দ্রো টেলো, সান্তিয়াগো এস্পিন্ডোলা, ফেলিপে পুজল, জেরোনিমো গোমেজ ম্যাটার, রামিরো তুলিয়ান, উরিয়েল ওজেদাফরোয়ার্ড:কান আরমান্দো গুনার, ফেলিপে এসকিভেল, থমাস ডে মার্টিস, ফ্যাকুন্ডো জাইনিকোস্কি, গ্যাস্টন বুহেইরআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে Read more

বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার Read more

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ময়মনসিংহ রুটে ৪৬ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত Read more

সবজির চড়া দামে নাকাল ক্রেতা, কমেছে বিক্রি
সবজির চড়া দামে নাকাল ক্রেতা, কমেছে বিক্রি

রাজধানীর বাজারগুলোতে ২ মাসের বেশি সময় ধরে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। কিছুতেই যেনো ক্রেতাদের নাগালে আসছে না সবজি। কেবল কাঁচা Read more

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন