রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল বলেন, জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে আমার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতো। বৃহস্পতিবার ভোরে আযানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাখা না হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’
এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’

‘শোন মন্ডল, আমি জাহাঙ্গীর ভাইয়ের রাজনীতি করি। তুই আজকে না হয় কাল বিপদে পড়বি, বুঝছোছ। পরে লাথি-ওষ্ঠা খাইয়া গ্রামে পালাবি। Read more

পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!
পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!

চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিমাঞ্চলের এওচিয়া ইউনিয়নের ছনখোলা পাহাড় এখন আর আগের মতো সবুজ নয়। একসময় যে পাহাড়ে মানুষজন গরু চরাত, বৃষ্টির Read more

দাম না বাড়ানোয় দুধ সরবরাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের খামারিরা
দাম না বাড়ানোয় দুধ সরবরাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের খামারিরা

দুধের দাম না বাড়ানোয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় ৬ শতাধিক খামারি দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। রোববার (২ নভেম্বর) থেকে জেলার লাহিড়ী Read more

ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ
ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ

কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।শনিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন