এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানায়, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং ‘এনার্জি কোয়ান্টাইজেশন’-এর যুগান্তকারী আবিষ্কারের জন্য এ বছর তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।বরাবরের মতো এবারও ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা Read more

নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ

চট্টগ্রামের সাতকানিয়ায় অসময়ে তরমুজ চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। বর্ষা ও শরৎকালেও তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়ে Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে
আশুলিয়া কলেজের ২৮৪ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তার মুখে

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন