ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক উন্নতি হয়েছে এই অলরাউন্ডারের। ওয়ানডের দুই ক্যাটাগরিতে ৮৭ ও ৬৫ ধাপ করে এগিয়েছেন তিনি। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এক লাফে ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন যৌথভাবে ৬৬তম। এই তালিকায় বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদও। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নেমে ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭১ নম্বরে। মুস্তাফিজুর রহমান ৫৬তম অবস্থানেই রয়েছেন। ২ ধাপ অবনমনে শরিফুল ইসলাম ৬১তম। তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮ ও মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে রয়েছেন।অলরাউন্ডার র‍্যাংকিংয়ে রিশাদ এগিয়েছেন ৮৭ ধাপ, উঠে এসেছেন ৩৭ নম্বরে। শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছেন অধিনায়ক মিরাজ। এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে তাওহীদ হৃদয়। তিনি এগিয়েছেন ৭ ধাপ। ৪৩ নম্বরেই রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২ ধাপ এগিয়ে মিরাজ এখন ৬৩ নম্বরে। একাদশে জায়গা হারানো জাকের আলী অনিক ৩ ধাপ নিচে নেমে ৭৮ নম্বরে।এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানকে জিতিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানি স্পিনার নোমান আলী। ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি- ৮৫৩। পাকিস্তানের ইতিহাসের ৭ম ক্রিকেটার হিসেবে ৮৫০ বা তার বেশি রেটিং অর্জন করেছেন তিনি। এর আগে পাকিস্তানি লেগ স্পিনারদের মধ্যে এই কীর্তি ছিল শুধু ইয়াসির শাহর। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের পারফরম্যান্সে জশ হ্যাজলউড শীর্ষ দশে জায়গা ফিরে পেয়েছেন।ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে শুবমান গিল, বোলারদের মধ্যে রশিদ খান এবং অলরাউন্ডারদের মধ্যে আজমতউল্লাহ ওমরজাই শীর্ষে অবস্থান করছেন। টেস্টে ব্যাটারদের মধ্যে জো রুট, বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ এবং অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা শীর্ষে অবস্থান করছেন। আর টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে যথাক্রমে শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী ও সাইম আইয়ুব।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে আব্দুল্লাহ আল মামুন নামের এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) রাত Read more

একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা
একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর Read more

শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা

খড় দিয়ে আড়াল করা একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন জনতা। বান্দরবান থেকে Read more

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজারে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌরসভা কার্যালয়ের Read more

মাদাগাস্কারে জেন জি বিক্ষোভ চলছেই, পদত্যাগে রাজি নয় প্রেসিডেন্ট
মাদাগাস্কারে জেন জি বিক্ষোভ চলছেই, পদত্যাগে রাজি নয় প্রেসিডেন্ট

মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন