ব্যান্ড মিউজিকের জনপ্রিয় রকস্টার গায়ক মাহফুজ আনাম জেমস। এক দশক পর বাবা হওয়ার সুখবর দিলেন তার ভক্ত ও অনুরাগীদের। সেই সঙ্গে জানালেন তার নতুন বিয়ের খবরও। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান।২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় প্রেম ও পরে বিয়েতে গড়ায় সম্পর্ক। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাঁদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম হয় জিব্রানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তাঁরা।বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’ব্যক্তিজীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস। তাঁর প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রথি এরপর ফের বিয়ে করেন। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। এরপর ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের। আমেরিকায় গিয়ে তাঁরা বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কল্যাণময় জীবনের জন্য দোয়া পছন্দ করতেন আল্লাহর রাসুল
কল্যাণময় জীবনের জন্য দোয়া পছন্দ করতেন আল্লাহর রাসুল

একজন মুসলমানের যেমন দুনিয়াদার হওয়ার সুযোগ নেই, শুধু দুনিয়ার জীবন-সর্বস্ব চিন্তা ভাবনা, কাজকর্ম করার সুযোগ নেই, দুনিয়াবিরাগী হওয়ার শিক্ষাও ইসলাম Read more

বাঘাইছড়িতে ৪টি করে ছাগল পেলো জেলে পরিবার
বাঘাইছড়িতে ৪টি করে ছাগল পেলো জেলে পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী নওরীন
আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী নওরীন

সাউথ এশিয়া ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি তিনি এ Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব
ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ২ এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রবিবার (০৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন