সাউথ এশিয়া ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি তিনি এ মনোনয়নের চিঠি পেয়েছেন।নওরীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। ৫ দিনব্যাপী এই ফেলোশিপ আগামী ১৫–১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে।চিঠি সূত্রে জানা যায়, তরুণ নারীদের গণতান্ত্রিক সম্পৃক্ততা কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)। এতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সার্বিকভাবে সহযোগিতা করছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন।জান্নাতুল নওরীন ঊর্মি বলেন, ‘দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক জীবনে ফ্যাসিস্ট আমলের নানা আন্দোলন ও জেল-জুলুমের অভিজ্ঞতার পর আজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জীবনের এক গর্বের ও আবেগময় মুহূর্ত। আন্তর্জাতিক অঙ্গনে নারী নেতৃত্ব হিসেবে দেশকে উপস্থাপন করা শুধু সম্মান নয়, গভীর দায়িত্বও বটে। আমি আশাবাদী, এই অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করবে এবং যুবসমাজ ও নারীর নেতৃত্বকে শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে। আমার প্রয়াস থাকবে যেন এই অংশগ্রহণ বাংলাদেশের তরুণ নারীদের স্বপ্ন ও সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার এক অনন্য পথ হয়ে ওঠে।’উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন জান্নাতুল নওরীন। পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর তাঁকে পিটিয়ে ও কম্পাসের কাঁটা দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনার পর তাঁর ছাত্রত্ব বাতিল হয়। তবে সম্প্রতি আদালতের নির্দেশে তাঁর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন
নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

সংসদীয় আসন ও ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন Read more

পুঠিয়ায় সনাতন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
পুঠিয়ায় সনাতন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের Read more

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি'র বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দলীয় Read more

কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে Read more

জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক
জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন