গুম ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর নাম উল্লেখ করে তাঁদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।আজ বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (এখন অবসরকালীন ছুটিতে)।এছাড়াও কারাগারে যাওয়া অপর সেনা কর্মকর্তারা হলেন, র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম, ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।এদিন গুমের অভিযোগে করা দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলার শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 

কুমিল্লার হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষক সমাজে তীব্র Read more

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড ‘মূলহোতা’ অনিক গ্রেফতার
ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড ‘মূলহোতা’ অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে (৩৫) নির্মমভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ‘মূলহোতা’ হিসেবে Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে Read more

সাদাপাথরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে: জনপ্রশাসন সচিব
সাদাপাথরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে: জনপ্রশাসন সচিব

সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় প্রশাসনের যতবড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় Read more

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩০
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩০

রাজধানীর ফার্মগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করা Read more

নড়বড়ে কাঠের পাটাতনে ঝুঁকিপূর্ণ পারাপার, ১২ বছরেও হয়নি সেতুর সংস্কার
নড়বড়ে কাঠের পাটাতনে ঝুঁকিপূর্ণ পারাপার, ১২ বছরেও হয়নি সেতুর সংস্কার

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু গত ১২ বছর ধরে ভাঙা অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন