মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার ৫ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে।নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তবে তারা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা কাটার এই নিয়ম নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত পোস্টে ৩ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ওই পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। যদি যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন
সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। Read more

আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে Read more

ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩
ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন