গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ হয়। সর্বমোট ৫টি ইউনিট দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে না গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সদস্যরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার কিছু অসচেতন মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছেন। বিশেষ করে Read more

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর
প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, Read more

রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা Read more

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত Read more

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ
ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার গুণগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন