দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন।সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ বাকীদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।বুধবার (২১ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এর আগে সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তাবেষ্টনীতে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিনসহ মোট তিনটি আবেদন করেন। এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনা নিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও।জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এদিকে, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টনসহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালসহ হাইকোর্টের মাজারগেট এলাকা। এখানে পুলিশ-র‌্যাবের পাশাপাশি বিজিবি-সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে। সবমিলিয়ে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকার জন্য নুর আমিন (৩৮) নামের এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ জুন) নির্যাতনের Read more

কক্সবাজারে ধস নেমেছে জিপিএ-৫ ও পাশের হারে
কক্সবাজারে ধস নেমেছে জিপিএ-৫ ও পাশের হারে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস দেখা গেছে। পাশের হার ও জিপিএ-৫- দুটোতেই Read more

টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

গরমে ডাব নাকি লেবুর পানি
গরমে ডাব নাকি লেবুর পানি

উচ্চ তাপমাত্রায় দিশেহারা শহুরে জনজীবন। রোদের দাপটে বাইরে বের হলেই শরীরে ক্লান্তি, অস্বস্তি, সঙ্গে পানিশূন্যতার ঝুঁকিও বাড়ছে। এই গরমে শরীর ঠান্ডা Read more

দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন