মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দী নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (২১শে অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শুকুরকান্দীর গ্যাসপাম্পের অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যাক্তি হলেন উপজেলার বাদিয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (৩৫)।আহতরা হলেন বাদিয়াপাড়া গ্রামের মফিজুল হকের স্ত্রী নোজিয়ারা খাতুন (৪০), একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে নিরব (১২), মহাব্বতপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সিএনজি চালক হযরত আলী (৩২)।সুমির ভাবি নোজিয়ারা খাতুন জানান, ‘আমি অসুস্থ, তাই আমাকে কুষ্টিয়ার ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলো। কুষ্টিয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে আমাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী ও সিএনজি চালক গুরুতর আহত হন।’বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সুমি খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, ‘সুমি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা সুমি খাতুনকে মৃত ঘোষণা করে। সেখান থেকে তার লাশ এখন বাড়ি ফেরার প্রক্রিয়া চলছে।’রাত দশটার দিকে নিহতের বাড়ি বাদিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। সকলেই লাশ ফেরার অপেক্ষায় বসে আছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির
শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির

ফেইসবুক প্রোফাইলে লাল রঙ সহ চোখে মুখে লাল কাপড় পড়ার পরিকল্পনা কার এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সেই তথ্য Read more

চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, সবুজ চা বাগানে গালিছা বিছানো উঁচু-নিচু টিলা আর Read more

মারধরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা
মারধরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের এক কর্মচারীকে মারধরের ঘটনায় আশিকুর রহমান ও মিরাজ নামে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। Read more

ভূঞাপুরের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা নিয়ে গড়িমসি
ভূঞাপুরের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা নিয়ে গড়িমসি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে বহাল তবিয়তে রয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান Read more

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১
বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে অক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে Read more

৬ আগস্ট: নামাজের সময়সূচি
৬ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন