লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের এক কর্মচারীকে মারধরের ঘটনায় আশিকুর রহমান ও মিরাজ নামে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান ওই মামলা আমলে নিয়ে দু’জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। সোমবার (১৬ জুন) দুপুরে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাতে আদালতের কর্মচারী আশ্রাফুজ্জামান রাসেল বাদী হয়ে হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। আহত আশ্রাফুজ্জামান রাসেল লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার। আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে আদালতে আবু তৈয়র নামে এক আইনজীবীর করা চুরির মামলায় দুই আসামীর জামিন দেওয়াকে কেন্দ্র করে আদালত বর্জন করে আইনজীবীরা। এ ঘটনায় রবিবার দুপুরে ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের উপস্থিতিতে এজলাসের কর্মচারীদের সাথে আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় কর্মচারী আশ্রাফুজ্জামান রাসেল মারধরের শিকার হন। এতে বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়ে বিচারপ্রার্থীরা। এ ঘটনায় হত্যার চেষ্টায় সঙ্ঘবদ্ধভাবে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন আহত কর্মচারী রাসেল। প্রসঙ্গ, গত ৬ জুন সদর থানায় লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী আবু তৈয়র প্রতিবেশী রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এণ্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আহমেদ কাউসার উদ্দিন জামানের (৩৫) বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। গত ১০ জুন আসামিদের রিমান্ড না মঞ্জুর করে ১০০ টাকা বন্ডে একজন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন। এতে ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে
যে কারণে দিতি ‘বাবা’ ডাকতেন নায়ক রাজ্জাককে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। Read more

শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন
শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পুনরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে Read more

যশোরের শার্শায় জমে উঠেছে বেলতলা আমের বাজার
যশোরের শার্শায় জমে উঠেছে বেলতলা আমের বাজার

জমে উঠেছে দক্ষিণ বঙ্গের যশোরের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজার। এবছর আমের বাম্পার ফলন হওয়াতে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন Read more

ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ
ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ Read more

দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। Read more

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন