যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম আকাশ হোসেন (২০)। এ ঘটনায় সোহান হোসেন (১৫) নামে আরেকজন আহত হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে যশোর-মণিরামপুর সড়কের সদর উপজেলার রামনগরের কামালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ হাতিপোতা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। আহত সোহান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে রাজারহাট মোড় থেকে আকাশ ও সোহান মোটরসাইকেলে করে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সতীঘাটা কামালপুর জামে মসজিদের কাছে পৌঁছালে সামনে থেকে আসা কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তারা দুইজন রাস্তায় ছিটকে পড়ে। মাথায় ও বুকে প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলে মারা যান আকাশ। গুরুতর জখম অবস্থায় সোহানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত সোহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন হতাহতের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান। তারা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনেন।’ এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু Read more

বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন
বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন

মিস্টার বিন মানেই হাসির ঝড়! রোয়ান অ্যাটকিনসনের সেই বিখ্যাত চরিত্র যেন মুহূর্তেই দূর করে দেয় মন খারাপ। ২০২২ সালে নেটফ্লিক্সে Read more

বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে
মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে অবৈধভাবে বসবাসরত ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই বাংলাদেশিদের সেখান থেকে বিমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন