মিস্টার বিন মানেই হাসির ঝড়! রোয়ান অ্যাটকিনসনের সেই বিখ্যাত চরিত্র যেন মুহূর্তেই দূর করে দেয় মন খারাপ। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’-তে মৌমাছির সঙ্গে প্রাসাদজুড়ে তার যুদ্ধ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বিশ্বজুড়ে।৩ বছর পর আবারও ফিরছেন তিনি। তবে এবার প্রতিপক্ষ মৌমাছি নয়, ২ দুষ্টু বাচ্চা! আসছে সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। এখানে চার পর্বজুড়ে দেখা যাবে ট্রেভর বিংলির (রোয়ান অ্যাটকিনসন) হাস্যকর নতুন বিপদের কাহিনি।পূর্বের সিজনে বাড়ির কেয়ারটেকারের চাকরিতে ভোগান্তির পর এবার বিংলি যোগ দিয়েছে এক স্কুলে কেয়ারটেকার হিসেবে। ক্রিসমাস ছুটি নিয়ে আনন্দে ভাসছিল সে। কিন্তু শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে পাওয়া যায় নাম-পরিচয়হীন দুই শিশু। কোনো অভিভাবক না থাকায় তাদের দায়িত্ব এসে পড়ে বিংলির কাঁধে। এরপর শুরু হয় একের পর এক দুষ্টুমি আর বিপত্তি, যার জেরে পণ্ড হয়ে যায় বিংলির নিজের ছুটির আনন্দ!সম্প্রতি নেটফ্লিক্স সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে বাচ্চাদের সঙ্গে মজার নানা পরিস্থিতিতে রোয়ান অ্যাটকিনসনকে। ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে ‘ম্যান ভার্সেস বেবি’ স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে।অভিনয়ের পাশাপাশি সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন রোয়ান অ্যাটকিনসন নিজেই। তার সঙ্গে ছিলেন উইল ভেডিস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের অবসান ও জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।শনিবার Read more

উপদেষ্টা আসিফকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইশরাক
উপদেষ্টা আসিফকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা Read more

হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন