এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস হলো। তবে ভারত-পাকিস্তান বিতর্ক এখনও থামছে না। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ জিতলেও ট্রফি এখনো হাতে পায়নি তারা। সেই ট্রফি রাখা আছে দুবাইয়ে আইসিসির দফতরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে পাঠিয়ে দিতে হবে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, নকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দফতরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। তিনি যদি জবাব না দেন, তা হলে আইসিসিকে জানাবে বিসিসিআই।প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রীত কাশ্মিরের পাহেলগাম হামলার জের ধরে পুরো এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা দেখা গেছে। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। প্রতিযোগিতার তিনটি ম্যাচেই এই ঘটনা দেখা গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু
আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু

চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম Read more

একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা
একটি সিগারেট জীবন থেকে ২০ মিনিট কেড়ে নিচ্ছে: গবেষণা

আপনার ধারণার চেয়েও বেশি আয়ু কমিয়ে দেয় সিগারেট। সিগারেটের ক্ষতি সম্পর্কে নতুন এক গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট একজন মানুষের Read more

এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত Read more

ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার Read more

খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন
খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন

কীর্তখোলা সংলগ্ন (বেলতলা) খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার (১৩ Read more

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়
কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য উপদেষ্টার মতবিনিময়

কাপ্তাই হ্রদের অংশীজনদের সাথে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন