চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।সোমবার (৩০ অক্টোবর) জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা যায়, ওই কর্মশালায় অংশ নেন নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন ওরফে হোসাইন বিন ওবাইয়েদ। প্রশিক্ষণ শেষে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘উপজেলা সমবায় প্রশিক্ষণ সেমিনারে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী মহোদয়।’পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াতসহ ছাত্র নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। অনেকেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে উপজেলা সমবায় কার্যালয়ের দায়িত্বশীলদের সমালোচনা করে স্ট্যাটাস দেন।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফটিকছড়ির সমন্বয়ক কামরুল হাসান নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এখন উপজেলা সমবায় প্রশিক্ষণের মিটিংয়ে। ওদের নাকি পুলিশ খুঁজে পাই না কিন্তু তারা এখন প্রশাসনের সামনেই বসে আছে দিব্বি।’উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না বলেন, ‘একজন নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকে সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো বা অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্ন তোলে। এটি প্রশাসনের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।’ছাত্রশিবির নেতা সাইরান কাদের চৌধুরী বলেন, ‘সরকারি অর্থে পরিচালিত প্রশিক্ষণে রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করা দুঃখজনক। এর মাধ্যমে সমবায় অফিসের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে।’উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ ভূইয়া বলেন, ‘আমরা সমবায় সমিতিগুলোকে চিঠি দিয়েছিলাম, তারা তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। কেউ কোন দলের, সেটা আমাদের জানা ছিল না। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

জামালপুরে ইজিবাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন চারজন। সোমবার (২৭ Read more

গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার
গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য Read more

বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের Read more

উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন