চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট বিচের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত শামীম মাকসুদ খান জয় (২৬) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সান্ধ্যকালীন মাস্টার্সে ভর্তি হন। বরিশাল জেলায় বাড়ি হলেও নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করতেন মাকসুদ।বন্দর থানার এসআই মনিরুল করিম বলেন, ‘দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় যখন কাশবনের ভেতরে পড়ে ছিল, সেখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় শামীম যখন কাতরাচ্ছিলেন, তখন তিনি গিয়ে কারা তাকে আহত করেছে জানতে চেয়েছিলেন। শামীম তাকে জানিয়েছেন, সে নিজেই হাত-পায়ের রগ কেটেছে।শামীম আত্মহত্যা করেছেন অথবা তাকে খুন করা হয়েছে—এমন দুই ধরনের ধারণা নিয়েই তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০
যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী অভিযানে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২০০

যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালায়। এ সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। Read more

ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে
ফের ভুল চিকিৎসার অভিযোগ সেই ‘স্যাকমো’ শফিকুল ইসলামের বিরুদ্ধে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব- এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসার অভিযোগ এনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন