ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্ন তারকা যুগল। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টায় বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার জনৈক আবুল কালাম সেন্টুর ভাড়া বাসা থেকে পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা বরুম ছড়া এলাকার আবুল কালামের ছেলে মো. আজিম(২৮) ও নাদিয়া (৩২) জানা যায়, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। সর্বশেষ  বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।এইযুগল   শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। যা বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।পরে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে বান্দরবান থেকে আটক করা হয় তাদের। এবিষয়ে জানতে মুঠোফোনে আবুল কালাম সেন্টুর সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।তবে ভবনটির ম্যানেজার সৌরভ বলেন, ‘চলতি মাসের ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকার  দুইজনকে রুম ভাড়া দেয়া হয়। ভাড়া দেয়ার সময় আইডি কার্ডসহ নিয়মনুসারে সবকিছু করা হয়। তিনি  আরও বলেন, কোথাও তারা বাসার বাইরে গেলে  দুজনই হেলমেট পড়ে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতাম না। আর গ্রেফতার হওয়ার আগে আত্বীয় পরিচয় দিয়ে আরো একজন এসেছিলেন। ’বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘গতকাল রাতে অভিযান চালিয়ে ম্যাসেজিং এন্ড টেলিগ্রাম গ্রুপে পর্ণগ্রাফীর অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল

ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ
টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে Read more

নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ Read more

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ Read more

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল
ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল

ইরানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কগুলোতে ঢল নেমেছে হাজারো শোকাহত মানুষের।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন