ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক এবং এটি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।মূলত মোদি এবারও তার বার্ষিক ঐতিহ্য বজায় রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। সোমবার (২০ অক্টোবর) তিনি ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে গিয়ে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উৎসব পালন করেন। রণতরীটি সে সময় গোয়া ও কর্ণাটকের কারওয়ার উপকূলে অবস্থান করছিল।এদিন নৌবাহিনীর শতাধিক সদস্যকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেন, “আজকের দিনটি অসাধারণ, এই দৃশ্য অবিস্মরণীয়। একদিকে আমার সামনে অসীম সাগর, অন্যদিকে ভারত মায়ের বীর সন্তানরা, এ দৃশ্য অনন্য।”তিনি বলেন, “এক পাশে অনন্ত দিগন্ত আর অসীম আকাশ, আর অন্য পাশে এই বিশাল আইএনএস বিক্রান্ত। এটি অসীম শক্তির প্রতীক। সাগরের পানিতে সূর্যের আলো ঠিক সেই দীপাবলির প্রদীপের মতো, যা আপনারা জ্বালিয়েছেন দেশরক্ষার জন্য।”নরেন্দ্র মোদি বলেন, দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত হচ্ছে ভারতের সামরিক সক্ষমতার প্রতীক। তার দাবি, “অপারেশন সিন্দুর চলাকালে কয়েক দিনের মধ্যেই এই রণতরী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।”ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর অসাধারণ সমন্বিত প্রচেষ্টার ফলেই পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয়। তিনি বলেন, “আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি একবিংশ শতকের ভারতের পরিশ্রম, প্রতিভা, প্রভাবের এক জীবন্ত সাক্ষ্য।”মোদি আরও বলেন, “গত রাতটি আমি বিক্রান্তে কাটিয়েছি, সে অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি দেখেছি, আপনাদের মধ্যে কতটা শক্তি ও উদ্দীপনা রয়েছে। গত রাতে যখন আপনাদের দেশাত্মবোধক গান গাইতে দেখলাম এবং অপারেশন সিন্দুরের কাহিনী শুনলাম, তখনই বুঝেছি— যুদ্ধে দাঁড়িয়ে একজন জওয়ান যা অনুভব করে, তা ভাষায় প্রকাশ করা যায় না।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা (২৬ ডিসেম্বর)

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনে আছে দুটি ম্যাচ। ভোরে অ্যাশেজের চতুর্থ টেস্ট (বক্সিং ডে টেস্ট) শুরু Read more

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল করছে ইসি
অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল করছে ইসি

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল Read more

জয়পুরহাটে দুই দশকের ৫০৬ মামলার আলামত ধ্বংস
জয়পুরহাটে দুই দশকের ৫০৬ মামলার আলামত ধ্বংস

জয়পুরহাটে আদালতের নির্দেশনায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ Read more

ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস
ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে যুক্ত হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহন প্রকল্পের Read more

ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে

সাংবাদিকের সঙ্গে প্রেম! শুনেই অনেকেই ভয়ে পিছিয়ে যায়। এমন পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সাংবাদিকরা সাধারণত পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন