জয় দিয়ে শুরু হলেও পরের চার ম্যাচে টানা হারের ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু সেমিফাইনালে ওঠার হিসাব এখনো জ্যোতির দলের পক্ষে। সেই সমীকরণ মেলানোর লড়াই আজ শ্রীলঙ্কার বিপক্ষে।সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, ‘আমরা আগে ব্যাট করব, পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। ৩-৪ ম্যাচ পর অবশেষে রোদ দেখা যাচ্ছে, ভালো লাগছে। আশা করি আজ ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। দলে একটি পরিবর্তন আনা হয়েছে — উদেশিকা প্রাবোধানি দলে এসেছেন পিউমি ওয়াতসালার জায়গায়।’টস হেরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, আশা করছি আমরা তাদের এমন একটা স্কোরে আটকে রাখতে পারব যেটা আমরা তাড়া করতে পারি। আমাদের দলে ভালো স্পিনার আছে এবং আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব। দলে দুটি পরিবর্তন হয়েছে — মারুফা আক্তার এবং নাহিদা আক্তার আবার দলে ফিরেছেন।’বাংলাদেশ একাদশ : ফারজানা হক পিংকি, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার।শ্রীলঙ্কা একাদশ : বিশ্মি গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সমারাবিক্রমা, কবিশা দিলহারি, নিলাক্ষী ডি সিলভা, আনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), উদেশিকা প্রাবোধানি, সুগন্ধিকা কুমারী, মালকি মাদারা, ইনোকা রানাওয়ীরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত

লালমনিহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ Read more

গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ
গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৬ মার্চ) আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ফুটবলইন্ডিয়ান সুপার লিগপাঞ্জাব-গোয়ারাত ৮টা, সনি টেন ২ইংলিশ Read more

কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে এক Read more

গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন