গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে এ খুনের ঘটনা ঘটে।নিহত কলেজ ছাত্র জিহাদ টঙ্গীর আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে।গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ (২০), স্বাধীন (২০), আলামিন (২৪)। তারা সকলেই টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। গ্রেফতার অপর একজনের নাম জানা যায়নি।পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে বাসা থেকে ৩ হাজার টাকা নিয়ে বের হয় জিহাদ। এ সময় টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোডে চার ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে কলেজছাত্র জিহাদের পথরোধ করে। জিহাদ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে টঙ্গীর এরশাদ নগর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এএসআই জহিরুল ইসলাম জানান, কলেজছাত্র খুনের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের Read more

পত্রিকা: ‘তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’
পত্রিকা: ‘তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে ইরান যুদ্ধ, সেই যুদ্ধের কারণে Read more

উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী
উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। যিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলা Read more

কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রী
কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রী

মাদারীপুর কালকিনিতে এক সপ্তাহে নিখোঁজ হয়েছে দুই মাদ্রাসা ছাত্রী। পরপর এই দুই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কিছুতেই মেনে নিতে Read more

গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী
গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী

অন্ধ হয়েও কারো কাছে হাত না পেয়ে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজেম আলী নামের এক ব্যক্তি। গরুকে খাওয়ানো থেকে শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন