ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে। অন্যদিকে জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুথিরা।রোববার (১৯ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।জাতিসংঘের ইয়েমেনে আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জ্যাঁ আলাম বলেন, সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও ১১ জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।আলাম জানান, এই ঘটনার পর যত দ্রুত সম্ভব পরিস্থিতি সমাধান, আটক সবার মুক্তি এবং সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য হুথি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে জাতিসংঘ।অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, হুথি বাহিনী অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভারসহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।আটককৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন, যার মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিসও (ওসিএইচএ) রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত হুথিদের হাতে অন্তত ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন।অন্যদিকে হুথিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ।এর আগে আটকের ঘটনার পর জাতিসংঘ সা’দায় তাদের কার্যক্রম স্থগিত করে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান সমন্বয়কারীকে সানা থেকে এডেনে সরিয়ে নেয়। সেখানে মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কার্যকর রয়েছে।মূলত সাম্প্রতিক সময়ে ইয়েমেনে এই ধরনের আটক অভিযান আরও তীব্র হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, শুধু চলতি বছরের ৩১ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জন জাতিসংঘ কর্মী এবং ২৩ জন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার বর্তমান ও সাবেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।প্রসঙ্গত, ইয়েমেনে দশ বছর ধরে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ ইয়েমেনকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটিতে পরিণত করেছে। জাতিসংঘ বলছে, দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং সেখানে কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কারা যোগ দিচ্ছেন
আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কারা যোগ দিচ্ছেন

বিশ্ব নেতৃবৃন্দ, ক্যাথলিক কর্মকর্তাগণ এবং সারা বিশ্ব থেকে জমায়েত হওয়া শোকাহত হাজার হাজার মানুষ আজ সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের শেষকৃত্যানুষ্ঠানে Read more

হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক ও মানসিক সুস্থতায় যা করবেন
হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক ও মানসিক সুস্থতায় যা করবেন

আপনি যদি চাকরি হারিয়ে থাকেন, তাহলে মানসিক ও আর্থিকভাবে নিজেকে সামলানো কঠিন হতে পারে। তবে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে Read more

সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের, বিচারের আশ্বাস অন্তর্বর্তী সরকারের
সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের, বিচারের আশ্বাস অন্তর্বর্তী সরকারের

হামলাকারীরা পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার।

ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ
ভোলার তজুমদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে স্বামীকে আটকে রেখে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। তিনি মামলার এজাহার Read more

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার Read more

ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন