ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রোববার (১৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী মাছ বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সুতা বোঝাই ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সুতা বোঝাই ট্রাকটি সড়কের পাশে বাম্পারে আঘাত লেগে এক্সপ্রেসওয়ের এক পাশে উল্টে পড়ে যায়। এতে এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং প্রায় ৩ কিলোমিটার যানজট লেগে যায়।খবর পেয়ে শ্রীনগর হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেয়। পরে রাত প্রায় পৌনে ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহতও হয়নি। দুর্ঘটনার পর মাছ বোঝাই ট্রাকের চালক পলাতক রয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা
বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা

মৌসুমী বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বরিশালে। তবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল
নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয় পেয়েছেন। মঙ্গলবার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে Read more

ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড
ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা Read more

সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন