ঝালকাঠির পৌর শ্মশানঘাটে রোববার সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় মৃত স্বজনদের পছন্দের খাবার তাদের সমাধিতে উৎসর্গ করা হয়।ঝালকাঠি পৌর শ্মশান কমিটির সভাপতি নির্মল চন্দ্র দে তরনী জানান, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিকে ভূতচতুর্দশী তিথি বলা হয়ে থাকে। রোববার সন্ধ্যায় তিথি শুরু হয়ে সোমবার বিকেল পর্যন্ত চলবে।তিনি আরো বলেন, ‘বিকেল থেকেই সনাতনসহ অন্য ধর্মাবলম্বীরাও শ্মশানঘাট প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। দীপাবলী উপলক্ষে প্রতি বছর এই দিনে হাজারো মানুষের পদচারণা থাকে এখানে।’জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা জানিয়েছেন, ‘দীপালি উৎসবকে কেন্দ্র করে কয়েক হাজার সমাধির এই শ্মশানে নিরাপত্তা নিশ্চিতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সদর থানা পুলিশ, র‍্যাবসহ সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে। পাশাপাশি আছেন শ্মশান রক্ষা কমিটির স্বেচ্ছাসেবকরা।’বিধান রায় নামে এক ব্যক্তি বলেন, ‘বাবার সমাধিতে মোমবাতি, আগরবাতি ও প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ করতে এসেছি। তিনি মিষ্টি খুব পছন্দ করতেন, তার সমাধিতে নানা ধরনের মিষ্টি সাজিয়ে উৎসর্গ করেছি।’শ্মশান এলাকায় অনেককে কীর্তন করতে দেখা গেছে। কেউবা অশ্রুসজল চোখে স্মরণ করেন হারানো প্রিয় মানুষটিকে।বিকেলে অল্প সংখ্যক লোকজন থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে সুগন্ধা নদীর তীরে পৌর শ্মশানঘাটে হিন্দু ধর্মালম্বীদের সমাগম বাড়তে থাকে।রাতে দীপালি উৎসব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং পুলিশ সুপার উজ্জল কুমার রায়। উৎসব চলাকালে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেন পুলিশ সুপার।এছাড়াও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল দীপালি উৎসবে এসে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার

অবশেষে বরিশালের বহু আলোচিত প্রাকাশ্য দিবালোকে লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা Read more

কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দেশব্যাপী তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে Read more

গোপালগঞ্জে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে পুলিশ: আইজিপি
গোপালগঞ্জে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে পুলিশ: আইজিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের Read more

গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা
গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা

‘কৃষি প্রযুক্তির উন্নয়ন একা যথেষ্ট নয়, সেটি মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ’—এই মন্তব্যের মধ্য দিয়েই Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন