চারিপাশে পানি থইথই। কোথাও গোড়ালিসমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত। প্রথম দেখায় পুকুর বলে বিভ্রম হয়। এমন পরিস্থিতি থাকে বছরের পাঁচ মাস। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া কমিউনিটি ক্লিনিকটি এখন যেন রোগীর পরিবর্তে মশা–ব্যাঙের ঠিকানা। বৃষ্টির পানি মাসের পর মাস নিষ্কাশন না হওয়ায় কমিউনিটি ক্লিনিকটি পরিণত হয়েছে ডেঙ্গু মশার অভয়ারণ্যে। চিকিৎসাসেবা নিতে এসে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৯ সালে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া এলাকায় গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ‘বাজড়া কমিউনিটি ক্লিনিক’ স্থাপন করা হয়। ক্লিনিক থেকে গড়ে ছয় হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও বর্তমানে সেবা কার্যক্রম ভেঙে পড়েছে। মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, পুষ্টি ও পরামর্শসহ বিভিন্ন সেবাদান ব্যাহত হচ্ছে। পরিকল্পনার অভাবে আশেপাশের জমির উচ্চতা থেকে কিছুটা নিচু জায়গায় এ কমিউনিটি ক্লিনিকটি স্থাপন করা হয়। তাই সামান্য বৃষ্টি হলেই চারদিকে জলাবদ্ধতা তৈরী হয়। অনেক সময় ভারী বর্ষণ হলেই কমিউনিটি ক্লিনিকের ভিতরেও পানি প্রবেশ করে।সরেজমিনে গোপালপুর-চাপুলিয়া সড়কের পাশে অবস্থিত বাজড়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, বর্তমানে ভবনের চারিপাশে জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। জমে থাকা পানিতে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন হচ্ছে। ক্লিনিকের ভিতরে বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধছে। আশপাশের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় পানি নামছে না। রোগীরা কাঁদা-পানি মাড়িয়ে ক্লিনিকে সেবা নিতে আসছ। ক্লিনিকে নারী, শিশুসহ ৮-১০ জন রোগী চিকিৎসা নিচ্ছে।ক্লিনিকে আসা রোগী রাফেজা বেগম (৩৫) জানান, ‘কয়েক দিন ধরে সর্দি-কাশি ও জ্বরে ভুগলেও ক্লিনিকে ঢোকার পথটি পানিতে ডুবে থাকার কারণে তিনি চিকিৎসা নিতে আসতে পারেননি। শরীরের অবস্থা আরও খারাপ হওয়ায় বাধ্য হয়ে কাদা-পানি মাড়িয়ে তাকে ক্লিনিকে আসতে হয়েছে।’মনিরুল ইসলাম আমীর নামে (৫২) অপর এক রোগী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের চারপাশে পানি-কাদা। বাচ্চা-বুড়ো নিয়ে ভেতরে যাওয়াই কষ্ট। বছরের প্রায় পাঁচমাস এভাবে জলাবদ্ধতা থাকে।’গোপালপুর ইউনিয়নের গৃহবধূ খাদিজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গরিব মানুষ, অসুখ হলে এই ক্লিনিক ছাড়া আর কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু এই ক্লিনিকের চারপাশে সব সময় হাঁটুসমান পানি জমে থাকে। ছোট ছেলেমেয়েকে নিয়ে আসতে গেলে ভিজে একাকার হতে হয়।’ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আমেনা বেগম বলেন, ‘প্রসূতি, নবজাতকসহ গড়ে প্রতিদিন ৫০-৬০ জন সাধারণ রোগী ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসে। বৃষ্টির পানিতে প্রায় পাঁচ মাস ধরে জলাবদ্ধ থাকার কারণে লোকজনকে ক্লিনিকে আসতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্লিনিকের ভিতরে দিনদিন মশার উপদ্রব বাড়ছে। বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধছে। গত এক সপ্তাহের ব্যবধানে ক্লিনিকের ভিতর থেকে দুইটি বিষধর সাপ মারা হয়েছে।’ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির (কমিউনিটি গ্রুপ) সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম ছোটন জানান, ‘ক্লিনিকটি নিচু জায়গায় হওয়ায় বছরের অধিকাংশ সময়ই পানি জমে থাকে, তাই স্বাস্থ্য সেবা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ক্লিনিকের ভবনটি নির্মাণ করার সময় সংযোগ সড়কটিও ঠিকমতো নির্মাণ করা হয়নি।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিয়াজ মুস্তাফি চৌধুরী সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যাটি নিরসনের জন্য চিঠি পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

মাতামুহুরি নদীর চরে তামাকের বদলে ধান চাষ 
মাতামুহুরি নদীর চরে তামাকের বদলে ধান চাষ 

কক্সবাজারের জেলার চকরিয়া, বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর উভয় তীরে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরে Read more

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু
ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে Read more

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।মঙ্গলবার(২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. Read more

ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস
ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস

বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন