পাবনা শহরের একটি বেসরকারী হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪), পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালেরর এক কর্মী তাকে যৌন হয়রানি করে বলে স্বজনদের কাছে অভিযোগ করেন ওই নারী রোগী।  এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী রোগীর স্বজন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সাথে প্রথমে হাসপালটির কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় হাসপাতালের কর্মচারীদের সাথে বহিরাগতরা যোগ দিলে বাকবিতণ্ডা হাতাহাতির পর‌্যায়ে চলে যায়।এ খবর সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ওই ছাত্রের সহপাঠিরা এসে হাসপাতালে অবস্থন নেয়। এতে ঐ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ‘ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক হাসপাতালটির তিন কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!
মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পাচ্ছে না নারীরাও!

শুধু পুরুষ নয়; বরিশালে ভয়াবহ হারে বেড়েছে নারী মাদকসেবীদের সংখ্যা। মাদক সেবনের করুণ পরিণতির শিকার হয়ে অনেকেই চিকিৎসার জন্য নিরাময় Read more

‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!

‘শরিফ ওসমান হাদিকে’ যেভাবে চলন্ত মোটরসাইকেল থেকে পেছন দিক লক্ষ্য করে মাথায় গুলি করে খুন করা হয়েছিল, যশোরের আলমগীর হত্যাকাণ্ড Read more

ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ
ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য Read more

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার Read more

চকরিয়া থানায় দুর্জয়ের মৃত্যু: সাবেক ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
চকরিয়া থানায় দুর্জয়ের মৃত্যু: সাবেক ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় চকরিয়া থানার তৎকালীন ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন